 |
উন্নয়ন দর্শন নির্ধারন ও বাজেট পদ্ধতির আমুল সংস্কার না করলে দারীদ্র দুরীকরন অসম্ভব
|
ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ( ইক্যুইটিবিডি) আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে "বিশ্ব পুঁজিবাদী সংকট থেকে আমাদের শিক্ষা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিক দর্শন ও বাজেট পদ্ধতির সংস্কার" শীর্ষক এক সেমিনারের আয়োজন করে ৷ ঢাকাস্থ সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন যে, উন্নয়ন দর্শন নির্ধারণ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, বর্তমান কেন্দ্রীভূত ও আমলাতান্ত্রিক বাজেট পদ্ধতির আমুল সংস্কার না করে দেশের দারীদ্রতা দুরীকরন অসম্ভব ৷ বক্তারা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার দর্শন হিসেবে " ওয়াল স্ট্রিট ইকোনোমি" র পরিবর্তে " মেইন স্ট্রিট ইকোনোমি " র বিকল্প বিবরণ সমূহ তুলে ধরেন, যেখানে বাজার অর্থনীতির সাথে রাষ্ট্রের নিয়ন্ত্রন ও সম্পদের সুষম বণ্টনকে গুরুত্ব প্রদান করা হয় ৷ বিস্তারিত , অবস্থানপত্র-১ অবস্থানপত্র-২, মিডিয়া কাভারেজ |
|
জলবায়ু মোকাবেলা কৌশল স্বচ্ছতা ও অংশ গ্রহণের ভিত্তিতে প্রণয়নের দাবী |
গত ২৫ এপ্রিল ২০০৯, সকাল ১১ ঘঠিকায় ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ (ইক্যুইটিবিডি) জাতীয় প্রেস ক্লাবে " রাজনৈতির প্রক্রিয়ায় অংশগ্রহণে নতুনভাবে জাতীয় জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা প্রণয়ন: কিছু প্রস্তাবণা" শীর্ষক এক সংবাদ সংম্মেলনের আয়োজন করে ৷ সংবাদ সম্মেলনে বক্তারা গত ১৬ এপ্রিল ২০০৯ সরকারের 'জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা পর্যালোচনা কমিটি গঠন এবং ইতিপূর্বকার প্রণীত কৌশলটির বাতিল ঘোষনাকে স্বাগত জানিয়েছেন ৷ তারা উক্ত কমিটি থেকে দাতা সংস্থা প্রিয় পরামর্শকদের বাদ এবং কৌশলটি স্বচ্ছ ও অংশ গ্রহণের ভিত্তিতে প্রণয়নের দাবী জানিয়েছেন ৷ জলবায়ু পরিবর্তনের ঝকিঁ মেকাবেলার ক্ষেত্রে একটি গণমূখী ও কার্যকর জাতীয় নীতিমালা প্রণয়নের স্বার্থে ইক্যুইটিবিডি কতিপয় প্রস্তাবনা সরকারের নীতি নির্ধারক মহলে তুলে ধরছে । বিস্তারিত অবস্থানপত্র, মিডিয়া কাভারেজ |
|
জলবায়ু উদ্বাস্তুদের Universal Natural Person হিসেবে অধিকার প্রদানের দাবী |
গত ৪ এপ্রিল ২০০৯, সকাল ১১ ঘঠিকায় জাতীয় প্রেস ক্লাবে ইক্যুইটিবিডি সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু করে ৷ এই প্রচারাভিযানের মাধ্যমে জাতিসংঘসহ সকল বিশ্ব নেতাদের জলবায়ু উদ্বাস্তুদের "ইউনিভার্সেল ন্যাচারাল পারর্সন" হিসেবে অধিকার প্রদানের দাবী করা হয় ৷ বক্তারা বলেন যে, যেহেতু উন্নত দেশ সমূহ ঐতিহাসিকভাবে গ্রীন হাউস গ্যাস নির্গমনের মাধ্যমে জলবায়ু সমস্যার জন্য দায়ী যে কারণে উদ্বাস্তু সমস্যা তৈরী হচ্ছে সুতরাং তাদেরকেই এই দায়িত্ব নিতে হবে । তারা এক্ষেত্রে UNFCCC র আওতাধীন এমন একটি নুতন সনদ প্রনয়নের দাবী জানান যেখানে জলবায়ু উদ্বাস্তুদের জাতিসংঘের সকল সনদ অনুসারে সকল ধরণের অধিকার সমূহকে স্বীকার করে নেওয়া হবে ৷ বিস্তারিত অবস্থানপত্র মিডিয়া কাভারেজ |
যোগাযোগ |
|
ইক্যুইটিবিডি, বাড়ি : ৯/৪, রোড নং : ২, শ্যামলী , ঢাকা- ১২০৭
ফোন ; (+৮৮-০২) ৮১২৫১৮১, ৮১৫৪৬৭৩, ফ্যাক্স : ৯১২৯৩৯৫
|
|