 |
| |
২৫-৩১ অক্টোবর ২০০৭, সপ্তাহব্যাপী আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উদযাপন |
দেশের ৬৪টি জেলার প্রতিনিধিদের " গ্রামীন নারীদের খাদ্য অধিকার"
শীর্ষক ক্যাম্পেইন পরিচালনার ঘোষনা |
ঢাকা ২৯ সেপ্টেম্বর ২০০৭। বিশ্ব গ্রামীন নারী দিবস উদযাপন জাতীয় কমিটির উদ্দ্যোগে এ বছর দিবসটি উদযাপনের জন্য জাতীয় প্রেসক্লাবে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রূপান্তরের প্রধান নির্বাহী এবং উদযাপন জাতীয় কমিটির চেয়ারপার্সন জনাব স্বপন গুহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন জেলার এনজিও ও সিভিল সমাজের প্রতিনিধি ও নারী নেত্রীবৃন্দ অংশগ্রহণ করে। নেত্রীবৃন্দ এবারের প্রতিপাদ্য বিষয়: Right to Food: Rural women produce & provide এর ওপর আলোচনা এবং নিজ নিজ এলাকায় পালনের জন্য সপ্তাহব্যাপী কার্যক্রম ঘোষনা করে। কার্যক্রমসমূহের মধ্যে রয়েছে রালী, বীজ মেলা, বাউল, জারী , কবিগান, গ্রামীন নারীদের স ম্মাননা পুরস্কার, আলোচনা সভা ইত্যাদি।
এবারের প্রতিপাদ্য বিষয়ের সাথে সংগতি রেখে উদযাপন জাতীয় কমিটি ৫টি বিষয় ভিত্তিক প্রকাশনা, লিফলেটও পুস্তিকা প্রকাশ করবে। জেলা পর্যায়ে অনুষ্ঠিত কার্যক্রম ছাড়াও দিবসটি উদযাপনের জন্য জাতীয় পর্যায়ের বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে যেমন ২৫ অক্টোবর খাদ্য সর্বভৌমত্বের উপর জাতীয় সেমিনার, বিকেলে জাতীয় শহীদ মিনার চত্বরে বীজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সমস্ত কর্মকান্ড ছাড়াও খাদ্যে গ্রামীন নারী অধিকার সমুন্নত রাখার জন্য কতিপয় সুনিদিষ্ট ইস্যুতে দাবী উত্থাপনের সিদ্ধান্ত হয়। যেমনঃ এমপ্লয়মেণ্ট গ্যারাণ্টি স্কীম চালু এবং এতে ৫০% গ্রামীণ নারীর অর্ন্তভুক্তি, দেশীয় বীজ প্রমোশন এর জন্য বিএডিসির ভূমিকাকে পূর্বের ন্যায় শক্তিশালীকরণ, খসড়া জৈব বিচিত্র সুরক্ষা এক্ট এ কৃষকের অধিকার সংরক্ষন এবং সংবিধানে প্রত্যেকের জন্য খাদ্য অধিকার বিষয়টি অর্ন্তভূক্ত করা।
উল্লেখ্য ২০০০ সাল হতে বিশ্ব গ্রামীন নারী দিবস উদযাপন জাতীয় কমিটি দিবসটি দেশব্যাপি উদযাপন করে আসছে এবং এবারের উদযাপন কর্মকান্ডে "ইক্যুইটি এন্ড জাস্টিস" ওয়াকিং গ্রুপ সক্রিয় ভাবে জড়িত রয়েছে। |
| |
আইএমএফের সাথে পিএসআই চুক্তি
|
বিশ্বব্যাপী আইএমএফ ইমেজ সংকটে ভুগছে: আইএমএফ এর সাথে বাংলাদেশের সকল সম্পর্কের পূণঃবিবেচনা ও স্বচ্ছতা প্রয়োজন
|
ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০০৭, ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ (EJWG) বর্তমানে বাংলাদেশে সফররত আইএমএফের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের পিএসআই চুক্তি পুনঃবিবেচনার জন্য আহবান করে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। পাশাপাশি তারা আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহের সকল প্রকার চুক্তির স্বচ্ছতা দাবী করে। বিশ্বব্যাপী আইএমএফের বিশ্বাসযোগ্যতার অভাব এবং এ সম্পর্কীত সংকটের কারণে তারা নিজেদের রক্ষার্থে বাংলাদেশ সরকারের সাথে পিএসআই(পলিসী সাপোর্ট ইন্সট্রোমেন্ট) চুক্তি করতে আগ্রহী। বর্তমানে সংসদ না থাকার সুযোগে তারা এ চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। গ্রুপের পক্ষে জনাব রেজাউল করিম চৌধুরী মূল রচনা উপস্থাপন করেন এবং আমিনুর রসুল, এএইচএম বজলুর রহমান, সাহাদত ইসলাম মিন্টু এবং মোস্তফা কামাল উপস্থিত অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিস্তারিত জানার জন্য দেখুনঃ সংবাদ প্রতিবেদন এবং বাংলায় মূল রচনাপত্র ।
|
|
. |
মাইক্রো-ম্যাক্রো লিংকেজ ও পলিসি এডভোকেসির জন্য ইক্যুইটি এন্ড জাস্টিস
ওয়ার্কিং গ্রুপ (EJWG) গঠিত হয়েছে |
সম্প্রতি এক সভায় ইক্যুইটি এন্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ (EJWG) নামক এই প্রচারাভিযান আত্মপ্রকাশ করেছে। এই গ্রুপ দেশের ৬৪ জেলায় তৃণমূল পর্যায়ে বৃহত্তর নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে ২০০৭ সালের শেষ অবধি পর্যন্ত কাজ করবে এবং নেটওয়ার্ক সংক্রান্ত নীতিমালার খসড়া প্রনয়ন করবে। সকল নীতিমালা, মিশন, ভিশন এবং ত্রিবার্ষিক পরিকল্পনা ৬৪ জেলার প্রতিনিধির সাথে আলোচনা করার পর চূড়ান্ত করা হবে এবং আগামী ডিসেম্বর ২০০৭ এ সভা আহবানের মাধ্যমে এ নেটওয়ার্কের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ দলটি মূলতঃ বাংলাদেশের জাতীয় ও তৃণমূল পর্যায়ের এনজিও ও সিভিল সোসাইটিদের নিয়ে একটি নেটওয়ার্ক তৈরীর ব্যাপারে প্রয়োজনীয়তা অনুভব করে যা বাংলাদেশের ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া বৈষম্য মূলক ইস্যুগুলো নিয়ে কাজ করবে। শুরুতেই যে খসড়া তৈরী করা হয়েছে তাতে দলের ভিশন হলো বাংলাদেশ ও বিশ্বব্যাপী অর্থনৈতিক সমতা এবং ন্যায় বিচার ও মানবাধিকার ও গনতান্ত্রিক মূল্যবোধের উপর বিনির্মিত সমাজ ব্যবস্থা। এই প্রচারাভিযানের মিশন হচ্ছে মাইক্রো-ম্যাক্রো লিংকেজ ও পলিসি এডভোকেসির মাধ্যমে সকল পর্যায়ের ষ্টেকহোল্ডারদের প্রভাবিত করা। এই প্রচারাভিযানের আহব্বায়ক কমিটির সদস্যরা হলেন প্রদীপের সাহাদাত ইসলাম মিন্টু, বিএনএনআরসির এএইচএম বজলুর রহমান, রুপান্তরের রফিকুল ইসলাম, পিআরডিআই এর মোঃ সামসুদ্দোহা এবং কোস্ট ট্রাস্টের আমিনুর রসুল, মোস্তফা কামাল ও রেজাউল করিম চৌধুরী। আগামী ডিসেম্বর পর্যন্ত এ গ্রুপ নিম্মোক্ত প্রচারাভিযান চালাবে (১) আইএমএফের সাথে নতুন কোন চুক্তি করা নয় (২) উন্নয়ন ও ঋণগ্রস্থতা (৩) পিআরএসপির ৩ বছরের অর্জন পর্যালোচনা (৪) খাদ্যে অধিকারঃগ্রামীন নারীরাই উৎপাদক ও যোগানদাতা ।
|
|
|
|
ইক্যুইটিবিডি মেইলগ্রুপে যুক্ত হওয়ার জন্য বা বিযুক্ত হওয়ার জন্য ক্লিক করুন >> |
|